বিসিবির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হলো

৩০ আগস্ট ২০২৪, ০১:০৫ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
বোর্ড সভা

বোর্ড সভা © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সভা হয়েছে৷ সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিলসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত ৮টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক কর্মকান্ড খুঁটিয়ে দেখা হবে। বিসিবির অভ্যন্তরীন আয়-ব্যয় ও খরচে কতটা স্বচ্ছতা ছিল- তা খুঁটিয়ে দেখতে অডিট হবে। দেশের সেরা ৪ থেকে ৫টি অডিট ফার্মের যে কোন একটি দিয়ে অডিট করানো হবে।

পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল। একই সঙ্গে স্টেডিয়ামের ডিজাইনও বাতিল করা হয়।  বিপিএল যথা সময়ে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। ৭টা দল নিয়ে এ আয়োজন হতে পারে।

থার্ড ডিভিশন কোয়ালিফাই লিগ আবার চালুর উদ্যোগ। সর্বোচ্চ ২০-২৫ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত। 

সভায় স্ট্যান্ডিং কমিটি গঠন হয়নি। তবে বোর্ড পরিচালকদের অবস্থান নিশ্চিত করে স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে। 

সভায় ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতিখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, মঞ্জুর আলম, সাইফুল ইসলাম স্বপন ও সালাউদ্দীন চৌধুরীসহ মোট ১১ জন পরিচালক উপস্থিত ছিলেন।

ট্যাগ: ক্রিকেট
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬