২২ গজের ক্রিকেটে ফেরার ঘোষণা তামিমের, জানালেন তারিখ

২৯ আগস্ট ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল

জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল © ফাইল ছবি

জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ওয়ানডেতে সবশেষ মাঠে নেমেছেন মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই মাঠে ২২ গজে সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে এ আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিয়েছেন। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর আবারও ২২ গজে ফিরছেন তিনি। 

এক ভিডিও বার্তায় ২২ গজে ফেরার ঘোষণা দিয়েছেন তারকা ওপেনার। তিনি জানিয়েছেন, আগামী ৪-১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন তিনি। একই লিগে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও।

প্রথমবারের মতো দেশটির ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে এ টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। ৬০ বলের টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এনসিএলের এক্স অ্যাকাউন্টে ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন: বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত

তামিম বলেছেন, ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে তিনি অংশ নিচ্ছেন। সবার সঙ্গেই দেখা হবে। বিশেষ করে দেখা হবে বাংলাদেশি ভক্তদের সঙ্গে। মাঠে নামার জন্য আর তর সইছে না।

এ টুর্নামেন্টে পাকিস্তানের মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদি, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও ডোয়াইন ব্রাভোর মতো তারকারা অংশ নেবেন বলে জানা গেছে।

ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬