সাকিব বাংলাদেশের জন্য কিছু বয়ে আনেননি: আসিফ নজরুল

২৯ আগস্ট ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
সাকিব ও আসিফ নজরুল

সাকিব ও আসিফ নজরুল © সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর থেকেই অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুহূর্তে বাংলাদেশে ‘টক অব দ্য কান্ট্রি’ এই অলরাউন্ডার। এবার সাকিব আল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল।

বুধবার (২৮ আগস্ট) সাকিবের মামলার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করা হলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। বয়ে এনেছে না! জাতীয় দলের অধিনায়ক ছিল।’

আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন। আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। 

তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’

এদিকে হত্যা মামলার আসামি সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) উকিল নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সে উকিল নোটিশের জবাবে বিসিবি জানিয়েছে, তারা দোষী সাব্যস্ত হওয়ার আগে সাকিবকে বাদ দিতে রাজি নয়।

এর আগে, ক্রিকেটার সাকিব আল হাসানের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুদকে আবেদন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) আবেদন করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।

ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬