সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন

২৮ আগস্ট ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবার সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুদকে আবেদন করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) আবেদন করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার ঘটনায় ২২ আগস্ট রাতে আদাবর থানায় সাকিব আল হাসানের নামে হত্যা মামলা করা হয়। মামলাটিতে শুধু সাকিব নয়, রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ওই মামলায় ২৮ জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন। সাকিবকে রেখেছেন ২৮ নম্বরে।

সাকিবের ঠিকানা লেখা রয়েছে মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। ৫ আগস্ট পেটে ও পিঠে গুলিবিদ্ধ রুবেল দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাওয়ালপিন্ডিতে আগামী শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ৪ সেপ্টেম্বর রাতে দেশে ফিরে ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারতে যাবে টিম টাইগার্স। মাঝের সময়টাতে সাকিব দেশে ফিরছেন বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি। কারণ এ সময়ে তিনি ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে যাবেন। ইতোমধ্যে বিসিবি তাকে অনাপত্তিপত্রও দিয়েছে। 

ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬