সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২৬ আগস্ট ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ © সংগৃহীত

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ভারতকে। 

শুরু থেকে দাপট দেখানো ভারত এক পর্যায়ে সমতায় ফেরে। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মোহাম্মদ আসিফ ভারতের প্রথম টাইব্রেকারে শট নিতে আসা থাংলালসনের শট রুখে দেন। এছাড়া পঞ্চম শট নিয়ে আসা আকাশ তিরকের শটও ঝাঁপিয়ে রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। এছাড়া প্রামভির, গমসার ও মনজিত গোল করেও ভারতকে জয় এনে দিতে পারেননি।

বাংলাদেশ অবশ্য চারটি শট নিয়ে সবকটিতেই জয় পেয়েছে। পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলামে, শাকিল আহমেদ তপু ও আশরাফুল হক গোল করে দলের জয় সুনিশ্চিত করেছেন। ২৮ আগস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

এর আগে নির্ধারিত সময়ে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরু থেকে ভারত আধিপত্য দেখাতে থাকে। তাদের ৪-২-৩-১ ছকের বিপক্ষে বাংলাদেশের কোচ মারুফুল হক ৪-৩-৩ এ খেললেও তা এক পর্যায়ে ৫-৪-১ হয়ে যায়। ভারতই পরিকল্পিত আক্রমণে বারবার বাংলাদেশের রক্ষণে হামলে পড়েছে। বাংলাদেশ বল পেলে সেটা পায়ে রাখতে পারেনি বেশিক্ষণ। বারবার বল হারিয়েছে। তাতে ভারত প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো। কিন্তু গোলকিপার মেহেদী হাসান শ্রাবন একাধিক প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে দলকে গোল খেতে দেননি।

ট্যাগ: ফুটবল
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬