সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত, বলছেন শান্ত

২৬ আগস্ট ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত © ফাইল ছবি

দেশে সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। 

শান্ত লেখেন, 'সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!' 

এর আগে সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!'

এমন মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে উল্লেখ করে মুমিনুল আরও লিখেছেন, 'গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।'

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬