বাংলাদেশকে উৎসাহ দিতে সিলেটের মাঠে শিক্ষার্থীরা

০৬ নভেম্বর ২০১৮, ০১:১৭ PM
লাল-সবুজের গ্যালারিতে উপস্থিত  শিক্ষার্থী।

লাল-সবুজের গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী। © সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট খেলছে সিলেটের মাঠে। শিক্ষার্থীরা বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে স্কুল ড্রেস পরে বই-খাতা রেখে মাঠে হাজির। রবিবারে তাদের উপস্থিতি কম থাকলেও সোমবার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে খেলা দেখতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লাল-সবুজের গ্যালারিতে উপস্থিত দর্শকদের অধিকাংশই শিক্ষার্থী। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পরে আসায় সাধারণ দর্শক থেকে তাদের আলাদা করে চেনা যায় অতি সহজে। খেলার পুরোটা সময় জুড়ে গ্যালারিতে থেকে দিনভর উৎসাহ যোগাতে দেখা গেছে তাদের।

শিক্ষার্থীদের অনেকে পুরো খেলা উপভোগ করতে মাঠ থেকে বের হননি। বরং ভুখা পেটে বাংলাদেশের খেলা দেখেছেন। তারা দুপুরের হালকা নাস্তা সেরেছেন বাড়ি থেকে আনা টিফিনের টাকায়। তারপরও থেমে ছিলনা স্লোগান।

টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ যখনই কোনো উইকেট লাভ করেছে, তখন গ্যালারিতে উচ্ছ্বাস করতে দেখা যায় শিক্ষার্থীদের। সাধারণ দর্শক ও শিক্ষার্থীদের মুখে মুশফিক, রিয়াদ, লিটন আর ১০ উইকেট লাভ করা তাইজুলের নামে স্লোগানে মুখরিত ছিল।

খেলা দেখতে মাঠে আসা সিলেট সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাবের আহমদ বলেন, প্রথম টেস্টের সাক্ষী হতেই তাদের ১১ বন্ধু মিলে মাঠে আসা। তাদের একটাই চাওয়া প্রথম টেস্টে বাংলাদেশ জয়লাভ করুক। সেই মানসিকতা থেকে মাঠে মুশফিকদের সমর্থন জানাতে এসেছেন তারা।

সরেজমিন স্টেডিয়ামের ৪ নং ফটকের বাইরে দেখা যায়, স্থানীয় যুবকরা মিলে ব্যাগ রাখার জন্য উন্মুক্ত স্থান তৈরি করেছেন। যেখানে বাঁশের বেড়া ঘেরা কিছু স্থানে মাটিতে ব্যাগ রেখে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। আর খেলা দেখার মানসিকতায় শিক্ষার্থীরা ব্যাগ রাখতে টিফিনের টাকা ব্যয় করেছেন। এই ঘটনার সঙ্গে গেট কিপার ও পুলিশ জড়িত থাকার কথাও জানান শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ বাংলাদেশ ক্রিকেটর বোর্ড (বিসিবি) যখন শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছে, তখন তাদের লোকজনের তত্ত্বাবধানে ব্যাগ রাখলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হতো না।

নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9