ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতি

২১ আগস্ট ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতি

ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতি © সংগৃহীত

নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বুধবার (২১ আগস্ট)  বিষয়টি বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা দেয়ার আগেই গুঞ্জন উঠেছিল বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। প্রেসিডেন্ট পদের জন্য সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদীন ফাহিমও আলোচনায় ছিলেন। তবে ফারুক আহমেদের উপরেই আস্থা রাখছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিয়েছেন তিনি।

ট্যাগ: ক্রিকেট
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬