আগামীকাল পদত্যাগ করতে পারেন পাপন

২০ আগস্ট ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © ফাইল ছবি

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে পদত্যাগ করবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই বলেনি বিসিবি বা পাপন। তবে এ ব্যাপারে আগামীকাল বুধবারের (২১ আগস্ট) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন পাপন। জমা দিতে পারেন পদত্যাগপত্র।

মূলত, দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে হঠাৎই করেই ডাকা হয়েছে এই বোর্ড মিটিং। যা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। যেখানে অনলাইনে যোগ দেওয়ার কথা রয়েছেন বর্তমান বোর্ডপ্রধান পাপনের।

এ ব্যাপারে, বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আগামীকাল বেলা ১১টায় জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে। সব পরিচালককেই উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে মেইলও পেয়েছি ইতোমধ্যে।

এর আগে, গত ৫ আগস্ট সরকার পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আফিস মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিসিবি কার্যালয় ঘুরেও দেখে গেছেন তিনি। শোনা যাচ্ছে বিসিবিতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে।

যেই পরিবর্তন শুরু হয়েছে এরইমধ্যে। সোমবার পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এনএসসির মনোনীত কাউন্সিলর ছিলেন তিনি। আরেক কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তিনি, নিজে পদত্যাগ না করে তার ব্যাপারে এনএসসিকেই সিদ্ধান্ত জানাতে বলেছেন।

কাজেই সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হওয়ায় আগামীকালের বোর্ড মিটিংটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেখানে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬