পদত্যগের ঘোষণা দেবেন পাপন, বোর্ড সভা কাল

২০ আগস্ট ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © সম্পাদিত

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন থেকে সভাপতি পদে ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন। কিন্তু ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে আওয়ামীপন্থীদের অপসারণ শুরু হয়। 

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এতদিন আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একপ্রকার অসম্ভবই বলা চলে। 

এর মধ্যেই আগামীকাল বুধবার বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এই সভায় অনলাইনে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এই সভাতেই নিজের পদত্যাগের ঘোষণা দিবেন তিনি।

একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থাটির সভাপতি হতে হলে তাকে পরিচালক হতে হবে। তবে ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।

এদিকে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬