বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের

১৯ আগস্ট ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
জালাল ইউনুস

জালাল ইউনুস © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। জালাল তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তাঁরা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস জানান—সকালে এনএসসির সচিব আমিনুল ইসলাম তাঁকে এনএসসিতে যাওয়ার আমন্ত্রণ জানান। জালাল ইউনুস এর উদ্দেশ্য জানতে চাইলে এনএসসি সচিব বলেন, তিনি যেন বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই ই-মেইলে জালাল ইউনুস তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

জালাল ইউনুস বলেন, ক্রিকেটের স্বার্থে এবং নতুন কারও আসার পথ সুগম করতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।

আরও পড়ুন: এক সপ্তাহের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ হাইকোর্টের

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঝে শুধু ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না।

এ ব্যাপারে জানতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও এনএসসি সচিব আমিনুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে বিসিবি থেকে এনএসসি সরে যেতে বলবে, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। তাঁদের জায়গায় এনএসসি মনোনীত নতুন পরিচালক হিসেবে আনা হতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমূল আবেদীনকে।

জালাল ইউনুসের পদত্যাগে সেই পথ কিছুটা সুগম হলো। কিন্তু আহমেদ সাজ্জাদুল আলম এখনো পদত্যাগ করেননি। তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া খবর, তিনি হয়তো নিজ থেকে পদত্যাগ করবেন না।

বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬