পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন

১৩ আগস্ট ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন

পাপনসহ পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানববন্ধন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে শুরু হয়েছে পদত্যাগের মিছিল। হদিস পাওয়া যাচ্ছে না বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনেরও। এবার ক্রিকেট সংগঠকের ব্যানারে বিসিবি ঘেরাও করেন ক্রীড়া সংগঠকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যরা একজোট হয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক দেশ ছেড়ে যাওয়ায় বিসিবির অবশিষ্ট পরিচালকদের পদত্যাগের দাবি তুলেছেন তারা।

ব্যানারে লেখা ছিল, ‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ কোনও কোনও ব্যানারে লেখা, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করে বিক্ষোভ মঞ্চস্থ হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে।   

এসময় নিরাপত্তার স্বার্থে বিসিবির ভেতরে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। ক্রীড়া উন্নয়ন পরিষদের দাবি, ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হয় অপরাজনীতি, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দুর্নীতি। বিশ্ব ক্রিকেটে দিনকে দিন পিছিয়ে পড়তে শুরু করে বাংলাদেশ। জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স, পরিসংখ্যান ও অবস্থানে সকল ক্রিকেট শুভানুধ্যায়ীর মত ক্রীড়া উন্নয়ন পরিষদও অত্যন্ত উদ্বিগ্ন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬