আসিফ মাহমুদের কাছে যে অনুরোধ সাইফউদ্দিনের

১০ আগস্ট ২০২৪, ০৮:৩৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
মোহাম্মদ সাইফউদ্দিন ও আসিফ মাহমুদ

মোহাম্মদ সাইফউদ্দিন ও আসিফ মাহমুদ © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও।

এই পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল, গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’

আসিফকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬