বাড়িতে হামলার ছবি ভাইরাল: এবার মুখ খুললেন লিটন দাস

০৯ আগস্ট ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের। ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে ‘হিন্দুতভা নাইট’ নামের একটি ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে লেখা হয়, সনাতন ধর্মাবলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

পড়ুন: ‘হয় গুলি খেয়ে মরবো, না হয় আন্দোলন সফল করে ফিরব’— বাবাকে বলেছিলেন আসিফ

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ লিটন দাস। আজ (শুক্রবার) দুপুরে নিজের ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেন লিটন। তিনি বলেন, ‘‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না।

আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি; সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায়  যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।’’

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬