কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট

২৮ জুলাই ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM

© জনসংযোগ


“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টূর্নামেন্ট। শনিবার (২৭ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপী এই ফুটবল টূর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘শাফিম ইলেকট্রনিক্স’।

দিনব্যাপী এ টূর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে। টূর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমীকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরষ্কার দেয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর অ্যাডমিনিস্টেটর মাহবুব আলম পলো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী বলেন, মাদককে না বলে খেলাধুলায় যুব সমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ্য রাখে। একটি সুস্থ্য জাতী গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান। সেই সাথে গ্রামীন পর্যায়ে এমন খেলার আয়োজন করার জন্য ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি’কে ধন্যবাদ জানান।

ফুটবল টূর্নামেন্ট ঘিরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল বয়সের নারী পুরুষসহ প্রায় তিন শতাধিক ফুটবলপ্রেমিরা খেলা উপভোগ করেন এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি আসাদুজ্জামান মিনু এবং সহযোগী হিসাবে ছিলেন নাজমুল ইসলাম শান্ত ও মনিরুজ্জামান মনির। পুরো খেলা জুড়ে ধারাভাষ্যদেন ডিজিএম ফ্রেন্ডস ক্লাবের সদস্য সামসুল আলম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেল্স ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ শাফিম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত¡াধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে দেশের সেরা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। সারা বছর ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ৫০টির বেশি ফেডারেশনের সঙ্গে কাজ করছে ওয়ালটন। এছাড়াও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা গ্রামীণ পর্যায়ে সব ধরণের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি। 

বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081