প্রথম ক্লাব হিসেবে ১০০ কোটি ইউরো আয়ের রেকর্ড রিয়ালের

২৫ জুলাই ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আয়ের নতুন রেকর্ড গড়েছে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

আয়ের নতুন রেকর্ড গড়েছে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ © ইন্টারনেট

নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসাব প্রকাশ করেছে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। এতে জানানো হয়েছে, ১০০ কোটি ইউরো বা ১২ হাজার ৭৫০ কোটি টাকা রাজস্ব আয় করেছে তারা। এটি প্রথম ফুটবল ক্লাব হিসেবে রেকর্ড। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে সব মিলিয়ে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো বা ১৩ হাজার ৬৯০ কোটি টাকার কাছাকাছি আয় করেছে রিয়াল। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৮৪ কোটি ৩০ লাখ ইউরো বা ১০ হাজার ৭৫৭ কোটি টাকা।

ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট পরিচালন আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বা ২৭ শতাংশ বেশি। এ সময়ে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ইউরো পরিচালন আয় হয়েছে।

আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সাবেক শিক্ষার্থী মুশফিকের পোস্ট

গত মৌসুমে সম্ভাব্য চার শিরোপার তিনটিই জিতেছে রিয়াল। কোপা দেল রের শেষ ষোলো থেকে কার্লো আনচেলত্তির দল বিদায় নিলেও স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন তারা। মে মাসে লা লিগা আর জুনে চ্যাম্পিয়নস লিগ জেতে ক্লাবটি।

বিবৃতিতে  লস ব্লাঙ্কোসরা জানিয়েছে, স্পেন সরকারকে কর পরিশোধের পর ২০২৩-২৪ অর্থবছরে তাদের লাভ ১ কোটি ৬০ লাখ ইউরো বা ২০৪ কোটি টাকা। এটি আগের অর্থবছরের চেয়ে ৩২ শতাংশ বেশি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬