জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সাবেক শিক্ষার্থী মুশফিকের পোস্ট

১৭ জুলাই ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। 

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ওপর হামলাকে নিন্দনীয় বলেছেন।

ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’  

চলমান এই আন্দোলনের দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার আরও লেখেন, ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।’ 

এর আগে, শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।  হৃদয় লেখেন,সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।

আরও পড়ুন: প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক: হৃদয়

এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পেসার শরিফুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬