সৃষ্টিকর্তা রিফাতের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিক: সালাহ

০৭ জুলাই ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
আহমেদ রিফাত

আহমেদ রিফাত © টিডিসি ফটো

হার্ট অ্যাটাকের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মিশর জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। গতকাল শনিবার (৬ জুলাই) সকালে মারা যান ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার ক্লাব মডার্ন ফিউচার এফসি। 

জানা যায়, স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন। এর আগে ২০২৪ সালের ১১ মার্চ স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’ সেদিন মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন  ৮৮ মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করেন রিফাত। পরে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে।

চিকিৎসকরা রিফাতকে ‘পেস-মেকার’ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই এতদিন রিফাতের চিকিৎসা চলছিল। রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে সালাহ লিখেন, ‘সৃষ্টিকর্তা তার (আহমেদ রিফাত) পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধরার শক্তি দিক।’ জাতীয় দলের হয়ে আহমেদ রিফাতের অভিষেক হয় ২০১৩ সালে, শেষ ম্যাচ খেলেন গত বছর। মিশরের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন রিফাত। ২টি গোলও করেছিলেন এই উইঙ্গার।

 
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬