ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা

০৬ জুলাই ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ভেনেজুয়েলাকে বিদায় করে সেমি-ফাইনালের টিকিট কাটলো কানাডা

ভেনেজুয়েলাকে বিদায় করে সেমি-ফাইনালের টিকিট কাটলো কানাডা © সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে বিদায় করে সেমি-ফাইনালের টিকিট কাটলো কানাডা। ভেনেজুয়েলা-কানাডা ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর গড়ালো পেনাল্টি শুটআউটে। টাইব্রেকার শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কানাডা। এতে সেমিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কানাডা। 

শনিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই প্রায় সমানে সমান লড়ে যায়। ভেনেজুয়েলার ৫৫ শতাংশ বল দখলের বিপরীতে ৪৫ শতাংশ সময় বল দখলে রাখে কানাডা। ভেনেজুয়েলা ১৬টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্য রাখতে পারে। যার একটি জাল খুঁজে নেয়। বিপরীতে কানাডাও সমান সংখ্যক শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখে ১টিতে নিশানা ভেদ করে।

টাইব্রেকারে প্রথম শটে গোল করে ভেনেজুয়েলা ও কানাডা। দ্বিতীয় শটে দুই দলই মিস করে। তৃতীয় শটে আবার জাল খুঁজে নেয় দুই দল। চতুর্থ শটে আবার মিস করে উভয়েই। পঞ্চম শটে লক্ষ্যভেদে করে দুই দলই। ষষ্ঠ শটে মিস করেন ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল। পরের শটে জাল খুঁজে নিয়েই উল্লাসে মেতে ওঠে কানাডা।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যায় কানাডা। একের পর এক আক্রমণে তারা কাঁপিয়ে দেয় ভেনেজুয়েলার দূর্গ। তবে লক্ষ্য রাখতে পারেনি। দ্বাদশ মিনিটেই পরপর দুটি মিস করেন কানাডার জোনাথন দেভিড ও কাইল লরিন।

আক্রমণের জের ধরেই ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় কানাডা। মাঠের ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন জ্যাকব শাফেলবার্গ। গোল পেয়ে উজ্জিবীত হয়ে ওঠে কানাডা। তবে জাল আর খুঁজে পায়নি। ভেনেজুয়েলাও ছিল নিজেদের ছায়া হয়ে। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কানাডা।

বিরতির পর নেমে গোছালো ফুটবল খেলতে থাকে ভেনেজুয়েলা। নিজেদের রক্ষণ সামলে আক্রমণ করে যায় তারা। ফলাফল পায় হাতেনাতে। ৬৪তম মিনিটে তাদেরকে সমতায় ফেরান সালোমন রন্দন। জন আরামব্রুর দ্রুতগতির বলটা ধরে বক্সের মাঝ থেকে ডান পায়ের উঁচু শটে জাল খুঁজে নেন রন্দন।

এরপর দুই দলই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। তিন পয়েন্ট পাওয়ার জন্য আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। তবে দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। তাতে বাজিমাত করে দেয় কানাডা।

 
ট্যাগ: ফুটবল
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬