পেনাল্টি মিস নিয়ে যা বললেন মেসি

০৫ জুলাই ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে টাইব্রেকারে নেয়া প্রথম শটটি মিস করেন লিওনেল মেসি। পেনাল্টি মিস নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন মেসি, কথা বলেছেন নিজের ইনজুরি নিয়েও। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ইজুরিতে পড়ার পর শেষ ম্যাচে না খেললেও শুক্রবারের (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঠিকই শুরুর একাদশে রাখা হয়েছিল মেসিকে। তিনি খেলেছেন পুরো ম্যাচও। যদিও ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না মেসি। পুরো ম্যাচে মাত্র ২৭ বার বল স্পর্শ করেছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি।’ ইনজুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে। 

এদিকে টাইব্রেকারে প্রথম শটটি নেন মেসি। তবে তিনি তা ক্রসবারে মারেন। সেই পেনাল্টি নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মেসি ভুল করলেও ভুল করেননি এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’ 

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬