কোয়ার্টার ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

০৪ জুলাই ২০২৪, ১০:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের লড়াই ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার ইতিহাসে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইকুয়েডর। এবার তাদের লক্ষ্য প্রথম জয়। আসরে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। এদিকে দুর্দান্ত খেলে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর। 

এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ১৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। জয় পেয়েছে ১১টি ম্যাচে। অন্যদিকে ড্র হয়েছে ৫টি ম্যাচ। সর্বশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তারা। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো বলছে ম্যাচের শুরু থেকেই একাদশে দেখা যাবে মেসিকে। সোমবারই ভালো বোধ করায় মঙ্গলবার (২ জুলাই) মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন। 

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে ৪-৪২ ফর্মেশনে দল সাজাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে টিওয়াইসি স্পোর্টস। এই ম্যাচের শুরুর একাদশে অ্যাঞ্জেল ডি মারিয়াকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এনজো ফার্নান্দেজ থাকতে পারে শুরু থেকেই। এক নজরে দেখে নেয়া যাক আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা , ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ,  নিকোলাস গনজালেজ,  লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

 
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close