চ্যাম্পিয়ন্স ট্রফির একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

০৪ জুলাই ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি © সংগৃহীত

আগামী বছর পাকিস্তানে আয়োজিত হবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিবে আটটি দল। আট বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরই মধ্যে  টুর্নামেন্টের গ্রুপ, সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত খসড়ায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে প্রস্তাবিত সূচি আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। 

পিসিবির প্রস্তাবিত সূচিতে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডকে। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। লাহোরে পাকিস্তান-ভারত ম্যাচ রাখা হয়েছে ১ মার্চ। খসড়া সূচি অংশগ্রহণকারী দেশগুলোর কাছেও উত্থাপন করার কথা রয়েছে।

সাধারণত, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো মর্যাদার এই আসরে অংশ নেয়। প্রস্তাবিত সূচিতে দেখা গেছে, পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।টুর্নামেন্টের সাত মাস আগেই জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কবে মাঠে নামছে। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময় বার্বাডোজে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির সূচি জমা দেন।

আইসিসি বোর্ডের এক সদস্য জানান, ভারতের সব ম্যাচ একটি ভেন্যুতে (লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম) আয়োজনের পরিকল্পনা পিসিবির, ‘পিসিবি চ্যাম্পিয়নস ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে। লাহোরে ৭টি, করাচিতে ৩টি এবং রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল হবে করাচিতে, অন্য সেমিফাইনাল রাওয়ালপিন্ডিতে। আর ভারতের সব ম্যাচসহ ফাইনাল হবে লাহোরে।’ ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে লাহোরে।

সম্প্রতি আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি ইসলামাবাদে গিয়ে পিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ভেন্যু পরিদর্শনের পাশাপাশি আইসিসি নিরাপত্তা দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। পাকিস্তানের আয়োজন করা সর্বশেষ বড় টুর্নামেন্ট ছিল ২০২৩ এশিয়া কাপ। তবে ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বেশির ভাগ ম্যাচ হয় শ্রীলঙ্কায়। 

এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে ভারতের অবস্থান কী হবে, তা আপাতত স্পষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সব সময়ই বলে আসছে, সরকারের অনুমতি ছাড়া তারা কোনো নিশ্চয়তা দিতে পারবে না।

উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান।

 
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬