কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ সেরা উরুগুয়ে, নেই ভিনিসিয়ুস

০৩ জুলাই ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে। সেই সঙ্গে সাফল্যও কমেছে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নেমেছিল ব্রাজিল। এবার তাদের প্রতিপক্ষ ২৫ ম্যাচ অপরাজিত থাকা শক্তিশালী কলম্বিয়া। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে দুদল। ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের এলেমেলো ফুটবলে হতাশ হয়েছেন ভক্তরা। কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে গ্রুপের সেরা দল উরুগুয়ে। 

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে ব্রাজিলকে নাচিয়ে ছেড়েছে কলম্বিয়া। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে সেলেসাওরা। বল দখল কিংবা শট, সবদিকেই এগিয়ে ছিল তারা। ভালো ফুটবল খেলে উল্টো ব্রাজিলকেই চাপে রাখে কলম্বিয়া। তার ফলও পেয়েছে দলটি।

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগোরা। কলম্বিয়ার (৭ পয়েন্ট) পেছনে গ্রুপে দ্বিতীয় হয়েই (৫ পয়েন্ট) কোয়ার্টার ফাইনালে উঠেছে। কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতো ব্রাজিল। 

তবে সেটি না হওয়ায় কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষেই লড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেবারিট। ফেডে ভালভার্দে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিয়েজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের।

তবে জয় না পাওয়া নিয়ে ব্রাজিলের আক্ষেপ করার জায়গাই খুব বেশি নেই। ম্যাচে যে কলম্বিয়াই বেশি সুযোগ তৈরি করেছে। ব্রাজিলকে যে শেষ পর্যন্ত হারতে হয়নি, এতেই আপাতত স্বস্তি খুঁজবেন সেলেসাওরা।

এদিকে, টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন ভিনিসিয়ুস জুনিয়র। আজ ম্যাচের ৭ মিনিটে বাজে ফাউলের জন্য হলুদকার্ড দেখেন ভিনি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন তিনি। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬