কোনো রান না করেই টুর্নামেন্টসেরা হওয়া প্রথম খেলোয়াড় বুমরাহ

০১ জুলাই ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
জসপ্রিত বুমরাহ

জসপ্রিত বুমরাহ © সংগৃহীত

প্রায় এক যুগ পর বিশ্বকাপের শিরোপার দেখা পেল ভারত। দ্বিতীয়বার ঘরে তুললো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আর দক্ষিণ আফ্রিকা প্রথম শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হলো। ভারতকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন জসপ্রিত বুমরাহ। আসর জুড়ে দুর্দান্ত বোলিং উপহার দেয়া এই পেসার ফাইনালেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারের বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট' হয়েছেন তিনি। তবে কোন রান না করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়া প্রথম খেলোয়াড় তিনি।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তাতে আসরের সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন তিনি। যেখানে তার গড় মাত্র ১১, ইকোনমিও অবিশ্বাস্য; ৪.১৭। দুর্দান্ত এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি।  বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এবারের বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট' হয়ে এই কীর্তি গড়লেন তিনি।

এদিকে, ২০২২ সালের প্রথম পেসার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টসেরা হয়েছিলেন ইংল্যান্ডের স্যাম কারেন। ওই আসরে ১৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬ রান করেছিলেন তিনি। দ্বিতীয় পেসার হিসেবে টি-টোয়েন্টির বিশ্ব আসরে টুর্নামেন্টসেরা হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। তবে তার সঙ্গে স্যাম কারেনের একটি জায়গায় অমিল আছে স্যাম কারেন ৬ রান করলেও বুমরাহ একটি রানও করেননি। 

তবে তাও কেন বুমরাহ টুর্নামেন্টসেরা হলেন? কারণ ভারতের শিরোপা জেতায় যথেষ্ট প্রভাব রেখেছেন তিনি, বা বলা যায় সবচেয়ে বেশি প্রভাব। তার ছোটখাটো প্রমাণ পাওয়া যায় বুমরাহর বোলিং ইকোনমির দিকে তাকালে। বিশ্বকাপের এক আসরে অন্তত পাঁচ ইনিংসে হাত ঘোরানো বোলারদের মধ্যে তার চেয়ে কম ইকোনমি নেই আর কারও। যা কমপক্ষে ৫ ম্যাচ খেলাদের মধ্যে সর্বনিম্ন।

প্রতিপক্ষ সব দলেরই সাধারণত লক্ষ্য থাকে, বুমরাহকে কোনোভাবেই উইকেট দেওয়া যাবে না। যতটা সম্ভব নিরাপদে খেলে পার করে দিতে হবে। তার পরও এতগুলি উইকেট তিনি আদায় করে নিয়েছেন। পাওয়ার প্লেতে তিনি ব্যাটসম্যানদের বিভীষিকা, শেষের সময়টায় তো যেন সাক্ষাৎ যম। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, ২০ ওভারের ম্যাচে তার চার ওভার হিসেবের বাইরে রেখে সমীকরণ সাজাতে হয় প্রতিপক্ষকে।

শনিবার বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বুমরাহ রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আরও একবার বল হাতে আঁটসাঁট থেকে ৪ ওভারে ১৮ রান খরচায় তিনি নেন ২ উইকেট। অর্থাৎ তার ইকোনমি ছিল মোটে ৪.৫০।

আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে বুমরাহ তুলে ধরেন তার অনুভূতি, 'আমি এমন একজন মানুষ যে সাধারণত তার আবেগ নিয়ন্ত্রণে রাখার ও দায়িত্বটা ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করে। কিন্তু আজ (শনিবার) আমার কাছে (অনুভূতি প্রকাশের জন্য) পর্যাপ্ত শব্দ নেই। আমি সাধারণত খেলার পরে কাঁদি না। তবে (এখন) আবেগ আমাকে ভাসিয়ে নিচ্ছে। আমরা বিপাকে ছিলাম। তবে সেই পরিস্থিতি থেকে (ঘুরে দাঁড়িয়ে) জেতার জন্য আমরা ভীষণ আনন্দিত।'

বুমরাহর আগে সর্বনিম্ন ইকোনমির এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইনের দখলে। তিনি ২০১৪ সালের আসরে প্রতি ওভারে গড়ে কেবল ৪.৬০ রান দিয়েছিলেন। 

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬