ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতযোগিতা শুরু

৩০ জুন ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতার উদ্বোধন

ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতার উদ্বোধন © জনসংযোগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ রবিবার (৩০ জুন) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা) ও সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে উভয় বিভাগের গ্রুপপর্বেও খেলা শেষে সেমিফাইনালও অনুষ্ঠিত হয়। মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। সেমিফাইনালে পুলিশ ২-১ সেটে পরাণ মকদুমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর আনসার ২-১ সেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে ফাইনালে ওঠে। এই বিভাগে তৃতীয় হয়েছে পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও জিদান স্পোর্টিং ক্লাব। আগামীকাল সোমবার (১ জুলাই) সকালে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ফিরোজ স্মৃতি সংসদ ও জিদান স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার, তোতা স্পোর্টিং ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নারী বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেবি স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুল জেলা ক্রীড়া সংস্থা।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬