বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা কোহলির

৩০ জুন ২০২৪, ১২:৪৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

বিশ্বকাপ জেতার পর জিতেছেন ম্যাচসেরা পুরস্কারও। সেই পুরস্কার নিতে এসেই বিরাট কোহলি জানালেন, ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে আর দেখা যাবে না তাকে। বিশ্বকাপ ফাইনালই ছিল এই ফরম্যাটে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

কোহলি বলেন, ভারতের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। হেরে গেলেও যে বলতাম না, তেমনটা নয়। এটা ওপেন  সিক্রেট ছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের আগে সময়টা ভালো যাচ্ছিল না। সাত ম্যাচ খেলে কেবল ৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু তাকে বড় মঞ্চের খেলোয়াড় বলা হয়, শেষ ম্যাচে এসেও এর প্রমাণ দিলেন। অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন কোহলির কাছ থেকে বড় কিছুর আশা করছেন তারা। কোহলিও তাদের হতাশ করেননি। ওপেন করতে নেমে ৫৯ বলে ৬ চার ও ২ ছক্কায় খেললেন ৭৬ রানের দারুণ এক ইনিংস।  সেটাই ভারতকে এনে দেয় জয়ের পুঁজি।

ম্যাচসেরা হয়ে কোহলি বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। ইশ্বর অসাধারণ, হয় এখন নয়তো আর কখনো নয় - এমন এক পরিস্থিতে দলের হয়ে কাজ সম্পন্ন করতে পেরেছি আমি। এটা পরের প্রজন্মকে দায়িত্ব তুলে দেওয়ার এখনই সময়য়। কিছু অসাধারণ খেলোয়াড় দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

২০১০ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল কোহলির। ক্যারিয়ার শেষ করেন ১২৫ টি-টোয়েন্টিতে ৪ হাজার ১৮৮ রান করে। যেখানে একটি সেঞ্চুরি ও ৩৮টি ফিফটি রয়েছে তার।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬