রোহিত শর্মাকে কড়া জবাব সাবেক পাকিস্তানি অধিনায়কের

২৯ জুন ২০২৪, ১১:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
রোহিত শর্মা ও ইনজামাম উল হক

রোহিত শর্মা ও ইনজামাম উল হক © ফাইল ফটো

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ধারণা, আর্শদিপ বল টেম্পারিং করতে পারে। ইনজামামের এমন বক্তব্যের সমালোচনা করেন রোহিত শর্মা। এবার ভারত অধিনায়ককে 
কড়া জবাব দিলেন ইনজামাম।

রোহিতকে উদ্দেশ্য করে ইনজামাম বলেন, ‘মাথা তো আমি নিশ্চয়ই খুলে নেব। প্রথম কথা হচ্ছে, ও স্বীকার করেছে যে রিভার্স সুইং হচ্ছে। এর মানে আমরা যেটা ধারণা করেছিলাম, সেটা ঠিক আছে। কীভাবে রিভার্স সুইং হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন উইকেটে হয়, রোহিত শর্মার সেটা আমাদের বলার প্রয়োজন নেই। যারা রিভার্স সুইং সারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। ওকে বলবেন এ ধরনের কথাবার্তা ঠিক নয়।’

একইসঙ্গে ইনজামাম এটাও দাবি করেন যে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ তিনি করেননি। পুরো বিষয়টিকে রোহিতের সামনে গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। ফাইনালে আম্পায়ারদের সতর্ক থাকতে আহ্বানও জানান ইনজামাম।

তিনি বলেন, ‘না, আমি এটা (বল টেম্পারিং করা) বলিনি। (রোহিতকে ওই সাংবাদিক) বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।’

‘এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তাঁর মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হবে। ও (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলছি—চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন।’-যোগ করেন তিনি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬