নিয়ম পাল্টে ভারতকে ফাইনালে তুলেছে আইসিসি, অভিযোগ ইনজামামের

২৮ জুন ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ভারতের জন্য আইসিসি আলাদা নিয়ম করেছে বলে অভিযোগ করেছেন ইনজামাম উল হক

ভারতের জন্য আইসিসি আলাদা নিয়ম করেছে বলে অভিযোগ করেছেন ইনজামাম উল হক © ইন্ডিয়ান এক্সপ্রেস

আগেও নানা ধরনের অভিযোগে তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এবার ভারতের ‘দাদাগিরি’র বিরুদ্ধে সরব হলেন তিনি। বললেন, সব দলের জন্য এক নিয়ম। আর ভারতের জন্য আলাদা। নিয়ম পাল্টে ভারতকে আইসিসি ফাইনালে তুলেছে বলেও অভিযোগ তার।

বিশ্বকাপের ভেন্যু বাছাই নিয়েও অভিযোগে বিদ্ধ করলেন আইসিসিকেও। গায়ানাতে ইচ্ছা করে সেমিফাইনালের আয়োজন করা হয়েছে এবং রিজার্ভ ডে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এতে খেলা ভেস্তে গেলে ভারত ফাইনালে পৌঁছতে পারে।

নিউজ ২৪-এর হাঙ্গামা শোতে হাজির হয়ে ইনজামাম বলেন, দুই সেমিফাইনালের দিকে তাকালে দেখা যাবে, একমাত্র ভারত ম্যাচে রিজার্ভ ডে নেই। কারণ একটাই ভারত সব ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে। কোনো কারণে বৃষ্টিতে খেলা পণ্ড হলে যাতে ভারতকে ফাইনালে তোলা যায়। প্রত্যেক ম্যাচের জন্য আলাদা নিয়ম।

আরো পড়ুন: ফাইনালে উঠে কেঁদে ফেললেন রোহিত, যা বললেন কোহলিকে নিয়ে

তিনি বলেন, পাকিস্তান যখন এশিয়া কাপে শক্ত পজিশনে ছিল, সে সময় হঠাৎ রিজার্ভ ডে নিয়ে আসা হল। ইন্ডিয়ার হাতে এত ক্ষমতা যে, ইংল্যান্ডও ওদের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটকে স্রেফ একটা শক্তি চালিয়ে নিচ্ছে। ক্রিকেটে আর বিগ থ্রি নেই। রয়েছে ওয়ান ফোর্স।

ইনজামামের কথার সূত্র ধরে পাক টিভি চ্যানেলের সঞ্চালক বলে দেন, আর্থিক শক্তির জন্যই ভারতের এই রমরমা। এর আগে ইনজামাম বল বিকৃতির অভিযোগও এনেছিলেন। ইনজামামের সে অভিযোগ খারিজ করে দিচ্ছেন অধিনায়ক রোহিত। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬