বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছে টাইগাররা

২৮ জুন ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতে ছন্দে থাকলেও গত ২৪ জুন আফগানিস্তানের কাছে হেরে সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ। কিছুদিন ক্যারিবীয় দীপপুঞ্জে কাটানোর পর শুক্রবার (২৮ জুন) দেশে ফিরেছে বাংলাদেশ দল। 

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে যাত্রা শুরু করে তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় শান্তর দল। তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় টাইগাররা।

তবে শেষ আটে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনীরা। এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ। তবে দুই ম্যাচ হেরেও সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শেষ আটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে নাটকীয় সেই ম্যাচ হেরে শেষ আট থেকেই বিদায় নেয় শান্তর দল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং নিয়ে সাবেকরা প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন সকলে। ব্যাট হাতে কেউ এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে পারেনি। সবাইকে হতাশ করেছেন সাকিব-শান্তরা। অভিজ্ঞ মাহমুদউল্লাহও ছিলেন অনুজ্জ্বল।

তবুও তাদের মাঝে নিজেকে মেলে ধরেছেন তাওহীদ হৃদয়। আর বল হাতে তো সবার সুনাম কুড়িয়েছেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। মুস্তাফিজ, তাসকিনরাও নিজেদের ছন্দেই ছিলেন।  

 
বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬