ভারতকে হারিয়ে ফাইনালে যেতে ইংল্যান্ডের দরকার ১৭২ রান

২৮ জুন ২০২৪, ১২:৩৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
বাটলার

বাটলার © সংগৃহীত

ভারতকে হারিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে যেতে ১৭২ রান করতে হবে ইংল্যান্ডকে। দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৭১ রান করেছে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।

বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়েছে। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নির্দিষ্ট সময়ের চেয়ে ঘণ্টা খানেক দেরিতে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। আসর জুড়ে অফফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার নক আউট পর্বে এসেও সুবিধা করতে পারলেন না। ইনিংসের তৃতীয় ওভারে টপলিকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ৯ রান।

তিনে নেমে কোহলির পথে হেটেছেন ঋষভ পান্তও। ৬ বল খেলে ৪ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার। তাতে শুরুর পাওয়ার প্লেতে ৪৬ রান তুললেও টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় ভারত।

দ্রুত দুই উইকেট হারালেও ভারতকে বিপদে পড়তে দেননি রোহিত। সূর্যকুমারকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ করেন তিনি। ৩৬ বলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটির দেখা পান রোহিত। অর্ধশতক করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

ফিফটি করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনেও। কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার। তাকে ফিরিয়েছেন জোফরা আর্চার।

এরপর ভারতকে বড় ধাক্কাটা দেন ক্রিস জর্ডান। পরপর দুই বলে হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবেকে প্যাভিলিয়নে ফেরান ইংলিশ এ পেসার। শেষদিকে ৯ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের হয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ক্রিস জর্ডান।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬