বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত

২৭ জুন ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
টস

টস © সংগৃহীত

বৃষ্টিতে বিঘ্নিত হওয়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অবশেষে শুরু হচ্ছে। এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচটির টস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অনুষ্ঠিত হওয়া টসে জিতেছে ইংল্যান্ড। কাপ্তান জশ বাটলার ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। বৃষ্টি না নামলে ম্যাচ শুরু হবে রাত ৯টা ৪৫ মিনিটে।

এর আগে, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা। ৮টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। ক

প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে নেই তা। বৃষ্টির কারণে এই ম্যাচটি মাঠে গড়াতে সমস্যা দেরি হলে ২৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর পরিত্যক্ত বা বাতিল ঘোষণা হবে। ম্যাচটি বাতিল হলে ইংল্যান্ডকে টপকে ভারত চলে যাবে ফাইনালে।

 
পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ে…
  • ১৫ মে ২০২৬
বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, দলে থাকলেই ৩ কোটি ট…
  • ১৫ মে ২০২৬
ঈদুল আজহা: ট্রেনের ২৫ মে’র অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ১৫ মে ২০২৬
স্কুলের মাঠে মিলল এসএসসি পরীক্ষার খাতার বান্ডেল
  • ১৫ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ফ্রান্স, বাদ পড়েছেন একাধি…
  • ১৫ মে ২০২৬
ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • ১৫ মে ২০২৬