ক্রিকেট চালায় ভারত, ওদের বিরুদ্ধে কে কথা বলবে: গেইল

২৭ জুন ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
ক্রিস গেইল

ক্রিস গেইল © সংগৃহীত

ক্রিকেটবিশ্বে গত এক দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছে ভারত। আইসিসি থেকে সর্বোচ্চ সুবিধা নেয়ার পাশাপাশি ক্রিকেটের নীতিনির্ধারণী বিষয়ে প্রচ্ছন্ন প্রভাব রাখছে ভারত। ভারতের এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় অনেক অভিযোগ উঠলেও সরাসরি কোনো মন্তব্য করেন না কেউ। তবে এবার বোমা ফাটালেন ক্রিস গেইল।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে রয়েছে বিতর্ক। ভারতীয় দর্শকদের খেলা দেখানোর সুবিধার্থে রোহিত শর্মাদের ম্যাচগুলোর শিডিউল রাখা হয়েছে স্থানীয় সময় দিনে অর্থাৎ ভারতের সময় রাতে।

সম্প্রতি ভারতের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। সেখানে বিভিন্ন কথার প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

ভারতীয় ক্রিকেটের একক আধিপত্য নিয়ে কথা বললেও আইপিএলের স্বার্থে কথা বলেছেন গেইল। বিশ্বকাপের সময় যেমন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে, আইপিএলের সময়ও তেমনই বন্ধ রাখা উচিত বলে মনে করেন এই তারকা।

গেইল বলেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

তিনি আরও বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬