প্রোটিয়া বোলিং তোপে ৫৬ রানে গুটিয়ে গেল প্রথমবার সেমিতে যাওয়া আফগানরা

২৭ জুন ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
আফগানিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে

আফগানিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে © সংগৃহীত

অঘটনের জন্ম দিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে রশিদ খানের দল। ব্যাট করতে নেমে বাস্তবতা টের পেলো আফগাসনরা। প্রোটিয়া বোলিংয়ের সামনে পুরোপুরি খেই হারিয়ে বসে তাদের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসির তোপের মুখে পড়ে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।

আফগানিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে। আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ১০ রান করেন। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

টি-টোয়েন্টিতে এটিই আফগানদের সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে থেমেছিল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও সর্বনিম্ন স্কোর এটি। এর আগে কোনো দল একশ রানের নিচে অল আউট হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে টিকতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ছয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন ৫ ব্যাটসম্যান। পরের ছয় ওভারের মধ্যে বাকি ৫ জনও আউট হন।

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬