কেন চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস

২৬ জুন ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস

চিলির ডিফেন্ডারের পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস © সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ ছিলো সাবেক চ্যাম্পিয়ন চিলি। প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোল করতে না দিলেও পরে ৮৮ মিনিটে মার্টিনেজের একমাত্র গোলেই জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ চলাকালীন সময়ে অদ্ভুত কাণ্ড ঘটেছে। চিলির ডিফেন্ডার মরিসিও ইসলাার পা টেনে ধরলেন নিকোলাস গঞ্জালেস। 

বুধবার (২৬ জুন) সকাল ৭টায় মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং চিলি। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৩ শতাংশ বল ধরে রেখেছিল তারা। এরমধ্যে চিলির গোলমুখে শট নিয়েছে ১৩টি। কিন্তু অধিকাংশ দূরপাল্লার শট থাকায় তা চিলির গোলমুখ স্পর্শ করতে পারেনি। যদিও ৩টি শট গোলমুখে থাকলেও তা চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেইভ করেছেন।

যদিও ৮৮তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করলেও ফিরতি বলে দারুণ এক শটে চিলির জালে জড়িয়ে দেন পরিবর্তিত হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ। আর তাতেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। 

তবে ম্যাচ চলাকালীন সময়ে খেলা যখন ৬১ মিনিটে, ঠিক তখন নিকোলাস গঞ্জালেস রকেট শট থামিয়ে ক্রসবারের অপর দিয়ে পাঠান ব্রাভো। কিছুক্ষণ পরেই, চিলির ডিফেন্ডারের পা ধরে সম্ভাব্য একটি কাউন্টার-অ্যাটাক রুখে দেন গঞ্জালেস। তবে ভাগ্য ভালো ছিল তার। ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেননি।

আজ ম্যাচের ৬১ শতাংশ সময়ই বল দখল নিজেদের কাছেই রেখেছিল আলবিসেলেস্তেরা, বল নিয়ন্ত্রণে রেখে ২২টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছে স্কালোনির শিষ্যরা। ৪১ বছরের অভিজ্ঞ গোলরক্ষক ক্লদিও ব্রাভো যেন চীনের মহাপ্রাচীর হয়ে ছিলেন আর্জেন্টিনার সামনে। টানা আক্রমণ করেও ওই এক ব্রাভোর কারণেই গোল পায়নি আর্জেন্টিনা। এদিকে পুরো ম্যাচে আজ চিলি শট নিতে পেরেছে কেবল তিনটি।

১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কালোনির দল। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬