আফগানিস্তান সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধ

২৬ জুন ২০২৪, ০৯:৫৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
রশিদ খান ও সাকিব আল হাসান

রশিদ খান ও সাকিব আল হাসান © সংগৃহীত

আগামী জুলাইতে ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে সাদা বলে একটি সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে, সেই সিরিজ নিয়ে মিলল দুঃসংবাদ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। ইএসপিএনক্রিকইন তাদের এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কন্ডিশন ও আবহাওয়ার কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

বিশ্বকাপ ব্যস্ততা শেষ আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা সাকিব-শান্তদের। তবে, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সেই সিরিজ খেলতে আগ্রহী নয় বিসিবি। যার ফলে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। 

ভারতের মাটিতে আগামী জুলাই-আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান। এর মধ্যে সূচিও পাঠিয়ে দিয়েছে তারা। সূচি অনুযায়ী ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডের আর ২, ৪ ও ৬ আগস্ট তিন টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা।

তবে ভারতের সেই সময়ের আবহাওয়াকে আন্তর্জাতিক সিরিজের জন্য আদর্শ মনে করছে না বিসিবি। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপ মহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। কারণ এ সময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। একই সঙ্গে ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখছে বিসিবি। 

সূচি অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিন টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলবে সাকিবরা। এরপর অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর আবার নভেম্বর-ডিসেম্বরে দুই, টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দেবে শান্তরা।

সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬