এআইইউবি-ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২৫ জুন ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
প্রীতি ফুটবল ম্যাচ

প্রীতি ফুটবল ম্যাচ © জনসংযোগ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই প্রীতি ফুটবল ম্যাচ এআইইউবি ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

প্রীতি ফুটবল ম্যাচে এআইইউবির শিক্ষার্থীরা ফিলিস্তিনের শিক্ষার্থীদের ৫-২ গোলে পরাজিত করে। এআইইউবি শিক্ষার্থী ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এআইইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, বাংলাদেশ ফিলিস্তিনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ এম. এইচ. হামাদ এবং জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন স্টুডেন্টস ইন বাংলাদেশের প্রেসিডেন্ট বাদাউইসহ এআইইউবির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

বিপুলসংখ্যক এআইইউবির শিক্ষার্থী এবং বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীরা এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন। এসময় উচ্চ শিক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও ফিলিস্তিনের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ইশতিয়াক আবেদীন।

এক আন্দোলনে কোষাধ্যক্ষ থেকে অব্যাহতি, অন্য আন্দোলনে হলেন ভি…
  • ১৫ মে ২০২৬
গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
  • ১৫ মে ২০২৬
দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামের পতন
  • ১৫ মে ২০২৬
বিএআইইউএসটির ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ‘প্রেজেন্টোপিয়া’ আন…
  • ১৫ মে ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ১৫ মে ২০২৬
বিকেলের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির …
  • ১৫ মে ২০২৬