তামিমের পর শান্ত-সাকিব আসলেন আর গেলেন, চাপে বাংলাদেশ

২৫ জুন ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
সাকিব আসলেন আর গেলেন

সাকিব আসলেন আর গেলেন © সংগৃহীত

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শেষমেশ বাংলাদেশকে ১১৬ রানের টার্গেট দিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান দল। তবে এই সহজ টার্গেট তাড়া করতে নেমেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হয়েছেন তিনি। তামিমের পর শান্ত-সাকিব আসলেন আর গেলেন। প্রথম সারির ৩ উইকেট তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপকে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান। 

প্রথম ১০ ওভার খুব বেশি রান  তুলতে না পারলেও কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। ১১তম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন রিশাদ। জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের বাঁয়ে অনেকটা ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন তানজিম হাসান। ৫৯ রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি।

তবে এরপর বেশ আঁটসাঁট বোলিংই করেছেন টাইগার বোলাররা। অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে আসে প্রথম উইকেট। জমে উঠা আফগানদের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। ১০. ৪ ওভারে তানজিমের ক্যাচ বানিয়ে ফেরান ইবরাহিমকে। ২৯ বলে ১৮ করে আউট হন এই ব্যাটার। ইবরাহিম আউট হতেই চাপ আরও বাড়ে আফগানদের। পরের ১৮ বলে আসে মাত্র ৪ রান! সেই চাপ ধরে রেখে দ্রুত আরো কয়েকটা উইকেট তুলে নেয় টাইগাররা। 

মোস্তাফিজ এই ফাঁকে ফেরান আজমতুল্লাহ ওমরজাইকে। ১২ বলেন ১০ রান আসে তার ব্যাটে। পরের ওভারে আবারো দৃশ্যপটে রিশাদ। ১৬.১ ওভারে থিতু হয়ে যাওয়া গুরবাজকে ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান তিনি। ৫৫ বলে ৪৩ রানে আউট হন গুরবাজ।এক বল পর গুলবাদিন নাইবকেও (৪) ফেরান এই লেগ স্পিনার। পরের ওভারে তাসকিনের শিকার হ মোহাম্মদ নাবি (১)। শেষ দিলে রাশিদ খানের ১০ বলে ১৯* রানের ঝড়ে ১১৫ পর্যন্ত পৌঁছাত আফগানিস্তান। ৩ উইকেট নেন রিশাদ।

উল্লেখ্য শেষ চারে যেতে হলে আজ আফগানিস্তানের সঙ্গে শুধু জিতলেই হবে না বাংলাদেশের। শেষ চার নিশ্চিত করার ক্ষেত্রে আফগানদের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে পেরিয়ে যেতে হবে টাইগার ব্যাটারদের। তবে স্কোর লেভেল করার পর চার মারলে ১২.৩ ওভারের মধ্যে জিতলেও সেমিতে যাবে বাংলাদেশ। আর স্কোর লেভেল করার পর ছক্কা মারলে ১২.৫ ওভারের মধ্যে জিতলেই শেষ চার নিশ্চিত টাইগারদের।  

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close