আফগানদের কাছে ধরাশায়ী অজিরা

২৩ জুন ২০২৪, ০৯:৫৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ২১ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ের ফলে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আফগানিস্তান। রবিবার সকালে (২৩ জুন) আর্নেস ভ্যাল স্টেডিয়ামে মুখোমুখি হয় আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

অজিদের বিপক্ষে আফগানদের এ জয়ে একইসঙ্গে সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশের স্বপ্নটাও টিকে রইল ভালোভাবেই। অন্যদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা এখন অজিদের জন্য ডু অর ডাই ম্যাচ।

এদিন টস হেরে আগে ব্যাট করে ভালোই শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ৪৯ বলে ৬০ ও ইব্রাহিম জাদরানের ৪৮ বলে ৫১ রানে ১৪৮ রান করে আফগানিস্তান। ইনিংসের ১৫.৫ ওভারে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

স্টয়নিসকে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। ৪টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান গুরবাজ। দুই ব্যাটারই অবশ্য ব্যক্তিগত হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকে থাকেননি।

স্টয়নিসকে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন ওয়ার্নারের হাতে। পরের ওভারে এসে অ্যাডাম জাম্পা ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে। ওই ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার ইবরাহিম জাদরানও। ৬ চারে ৫১ রান করেন ইব্রাহিম।

রান তাড়ায় ম্যাক্সয়েল ৪১ বলে ৫৯ করলেও বাকিদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া থেমে যায় ১২৭ রানে। বোলিংয়ে আফগানদের নায়ক গুলবদিন। ৪ ওভারে ২০ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। দারুণ দুই ক্যাচ নিয়ে দারুণ ফিল্ডিংও করেন এই অলরাউন্ডার।

এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান। এমনকি বড় দুই হারের পরও সমীকরণে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ। এখন ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় আর আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, সেমিতে যাওয়ার সম্ভব নাজমুল হোসেন শান্তদেরও।

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬