২০২৪ কোপা আমেরিকা: দেখে নিন সব ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

২০ জুন ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
২০২৪ কোপা আমেরিকা

২০২৪ কোপা আমেরিকা © সংগৃহীত

আগামীকাল ২১ জুন থেকে শুরু হবে ২০২৪ সালের কোপা আমেরিকার ৪৮তম আসর। শেষ হবে ১৫ জুলাই। কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। কোপা মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) সর্বোচ্চ ফুটবল আসর। তবে এবার পরিধি বাড়িয়ে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলকে (কনকাকাফ) যুক্ত করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। 

প্রথম রাউন্ডে তারা চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফও। প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট ৩২টি ম্যাচ। খেলা গড়াবে ১৪টি ভেন্যুতে।  গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৫ থেকে ৭ জুলাই। সেমিফাইনাল ১০ ও ১১ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৫ জুলাই। 

কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০২১ আসরের ফাইনালে তারা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়েছিল ১-০ গোলে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বরাবরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট। তাদের ঠিক পেছনেই থাকবে উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও মেক্সিকোর মতো দলগুলো।

‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ 'ডি'তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের। 

২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি:

২১ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-কানাডা আটলান্টা
২২ জুন সকাল ৬টা পেরু-চিলি আর্লিংটন
২৩ জুন ভোর ৪টা ইকুয়েডর-ভেনেজুয়েলা সান্তা ক্লারা
২৩ জুন সকাল ৭টা মেক্সিকো-জ্যামাইকা হিউস্টন
২৪ জুন ভোর ৪টা যুক্তরাষ্ট্র-বলিভিয়া আর্লিংটন
২৪ জুন সকাল ৭টা উরুগুয়ে-পানামা মায়ামি গার্ডেন্স
২৫ জুন  ভোর ৪টা কলম্বিয়া-প্যারাগুয়ে হিউস্টন
২৫ জুন সকাল ৭টা ব্রাজিল-কোস্টারিকা ইঙ্গেলউড
২৬ জুন ভোর ৪টা পেরু-কানাডা কানসাস সিটি
২৬ জুন সকাল ৭টা আর্জেন্টিনা-চিলি ইস্ট রাদারফোর্ড
২৭ জুন ভোর ৪টা ইকুয়েডর-জ্যামাইকা লাস ভেগাস
২৭ জুন সকাল ৭টা  ভেনেজুয়েলা-মেক্সিকো ইঙ্গেলউড
২৮ জুন ভোর ৪টা পানামা-যুক্তরাষ্ট্র আটলান্টা
২৮ জুন সকাল ৭টা উরুগুয়ে-বলিভিয়া ইস্ট রাদারফোর্ড
২৯ জুন ভোর ৪টা কলম্বিয়া-কোস্টারিকা গ্লেনডেল
২৯ জুন সকাল ৭টা ব্রাজিল-প্যারাগুয়ে লাস ভেগাস
৩০ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-পেরু মায়ামি গার্ডেন্স
৩০ জুন সকাল ৬টা কানাডা-চিলি অরল্যান্ডো
১ জুলাই সকাল ৬টা মেক্সিকো-ইকুয়েডর গ্লেনডেল
১ জুলাই সকাল ৬টা জ্যামাইকা-ভেনেজুয়েলা অস্টিন
২ জুলাই সকাল ৭টা বলিভিয়া-পানামা অরল্যান্ডো
২ জুলাই সকাল ৭টা যুক্তরাষ্ট্র-উরুগুয়ে কানসাস সিটি
৩ জুলাই সকাল ৭টা ব্রাজিল-কলম্বিয়া সান্তা ক্লারা
৩ জুলাই সকাল ৭টা কোস্টারিকা-প্যারাগুয়ে অস্টিন

নকআউট পর্ব
কোয়ার্টার ফাইনাল
৫ জুলাই সকাল ৭টা এ১-বি২ হিউস্টন
৬ জুলাই সকাল ৭টা বি১-এ২ আর্লিংটন
৭ জুলাই ভোর ৪টা সি১-ডি২ লাস ভেগাস
৭ জুলাই সকাল ৭টা ডি১-সি২   গ্লেনডেল

সেমিফাইনাল
১০ জুলাই সকাল ৬টা কোয়ার্টার১ জয়ী-কোয়ার্টার২ জয়ী ইস্ট রাদারফোর্ড
১১ জুলাই সকাল ৬টা  কোয়ার্টার৩ জয়ী-কোয়ার্টার৪ জয়ী শার্লট

তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ
১৪ জুলাই সকাল ৬টা দুই সেমিফাইনালের পরাজিত দল শার্লট

ফাইনাল 
১৫ জুলাই সকাল ৬টা দুই সেমিফাইনালের জয়ী দল মায়ামি গার্ডেন্স

২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে জমজমাট কোপা আমেরিকার আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ কানাডা।

 
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence