কোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল: মেসি

১৯ জুন ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

ফুটবলের খুদে জাদুকর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ব্রাজিল দলে নেইমার নেই, এটি দুঃখের। তবে নেইমার ছাড়ার তাদের অনেক ফুটবলার আছে। কোপা আমেরিকা জেতার অন্যতম দাবিদার ব্রাজিল।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছ’টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে মেসি বলেছেন, ‘আমরা বলতেই পারি, আমরা বিশ্বের সেরা দল। কারণ আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এর মানে এই নয় যে, আমরা হেঁটে হেঁটে কোপা আমেরিকা জিতব।’ 

কোপা আমেরিকায় অংশ নেওয়া সব দলই প্রায় সমান বলেও উল্লেখ করেছেন মেসি, ‘সব দলই প্রতিযোগিতাপূর্ণ, খুবই সমপর্যায়ের লড়াই হবে। ইকুয়েডর তরুণ প্রজন্মের খুবই শক্তিশালী একটা দল। তাদের লক্ষ্য পরিষ্কার, শারীরিকভাবে শক্তিশালী। তাদের মতো কলম্বিয়া, উরুগুয়ে আছে। ব্রাজিলের কথা তো বলাই লাগে না। সেজন্য শিরোপা জিততে আমাদের দলকে একই রকম, হয়তো আরও বেশি ভালো খেলতে হবে।’ 

গুঞ্জন আছে, কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন মেসি। নিশ্চিত করে কিছু না বললেও ইন্টার মায়ামি তারকা স্বীকার করেছেন জাতীয় দলে তার সময় ফুরিয়ে আসছে, ‘দলের সঙ্গে মুহূর্তগুলো খুবই মূল্য দিচ্ছি। কারণ আমি জানি, আমার হাতে খুব কম সময় আছে। আমি এই মুহূর্তগুলো মিস করবো।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬