আজ থেকে শুরু বিশ্বকাপের সুপার এইট, দেখে নিন কার খেলা কবে

১৯ জুন ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
আজ থেকে শুরু বিশ্বকাপের সুপার এইট

আজ থেকে শুরু বিশ্বকাপের সুপার এইট © সংগৃহীত

শেষ হয়েছে গ্রুপপর্বের লড়াই। ২০ দলের আসর থেকে বিদায় নিয়েছে ১২ দল। এবার সুপার এইটের অপেক্ষা। আজ থেকে শুরু হবে শেষ আটের লড়াই, চলবে ২৫ জুন পর্যন্ত। সুপার ৮-এ গ্রুপ ১-এ আছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ ২-তে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা এবং ইংল্যান্ড। এর আগে দেখে নেওয়া যাক সুপার এইটে কোন দল কাদের বিরুদ্ধে কবে মাঠে নামবে।

বুধবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে প্রথম ম্যাচে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচটি গ্রুপ ২-এর।

পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় খেলা শুরু হবে। রাত সাড়ে ৮টায় মাঠে নামবে আফগানিস্তান ও ভারত।

বাংলাদেশ অবশ্য মাঠে নামবে দুদিন পরে। শুক্রবার (২১ জুন) সকালে সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার সময় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। 

এরপর ২২ জুন রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ২৩ জুন ভোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৮টায়

এরপর ২৪ জুন ভোরে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। আর রাতের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। বাংলাদেশ রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।  

আর ২৫ জুন সকালে সুপার এইটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা। সুপার এইট থেকে সেমিতে যেতে হলে প্রতিটি দলকে কমপক্ষে দুটি করে ম্যাচ জিততে হবে।

এরপর ২৭ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ২৭ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এরপর ২৯ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬