আইসিসির শাস্তির কবলে তানজিম সাকিব

১৯ জুন ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব © সংগৃহীত

নেপালের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভেঙে আইসিসির শাস্তির কবলে পড়তে হয়েছে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছে তিনি। ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে রিপোর্ট করলে, এই শাস্তি জানায় তারা।

নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৪টি উইকেট। এদিন ২১টি ডট দিয়ে আলোচনায় এসেছিলেন এই পেসার।

তবে এর মাঝেই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করছিলেন নেপালের অধিনায়ক রোহিত পাড়েল। কিন্তু বল করার এক পর্যায়ে হঠাৎ তার দিকে তেড়ে যান তানজিম। এই সময় বেশ আগ্রাসী দেখা যায় তাকে, এমনকি রোহিতকে বুক দিয়ে ধাক্কা মেরেও বসেন তিনি।

কি ঘটেছিল সেই সময়, এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে রোহিত বলেছিলেন, সাকিব তাকে বলেছিলেন, 'মেরে দেখাও।' তিনি এই পেসারকে ফিরতি উত্তরে বলছিলেন ‘যাও বল করো।’

বিষয়টা ভালোভাবে নেয়নি আইসিসি। যা আচরণবিধি অনুযায়ী এটি শাস্তি যোগ্য অপরাধ। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি পেয়েছেন তানজিম। এই পেসার অপরাধ মেনে নেয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নিজ কক্ষে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ
  • ১৫ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল সুইডেন
  • ১৫ মে ২০২৬
৬ বছর পর কলেজ র‍্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যাল…
  • ১৫ মে ২০২৬
নোবিপ্রবির বিদায়ী উপাচার্যের আবেগঘন বার্তা
  • ১৫ মে ২০২৬
পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ে…
  • ১৫ মে ২০২৬
বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, দলে থাকলেই ৩ কোটি ট…
  • ১৫ মে ২০২৬