আগামীকাল থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াই শুরু ৮ দলের

১৮ জুন ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

শেষ হল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব। ২০ দলের আসর থেকে বিদায় নিয়েছে ১২ দল। লড়াই এবার সুপার এইটে। চার গ্রুপের সেরা দুটি করে দল উঠেছে বিশ্বকাপের পরের পর্বে। এই আট দল নিয়ে আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। সেমিফাইনালে উঠার লড়াইয়ে রয়েছে বাংলাদেশও।

ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে ৮টায়। 

সুপার এইটে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপে থাকা চার দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে সেমি ফাইনালে। বাকিরা বিদায় নেবে। গ্রুপ ১-এ আছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপ ২-এ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

১৭ বছর পর সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সুপার এইটে প্রথম ম্যাচে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২১ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২২ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবেন শান্তরা। ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। সেখানে ২৫ জুন ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬