ছ’বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ৩৬ রান ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারের

১৮ জুন ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
নিকোলাস পুরান ও আজমতুল্লা ওমারজাই

নিকোলাস পুরান ও আজমতুল্লা ওমারজাই © ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে এক ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৩৬ রান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। কিন্তু আজ মঙ্গলবার (১৮ জুন) ভোরে ওয়েস্ট ইন্ডিজ়র নিকোলাস পুরান ছ’বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ৩৬ রান তুললেন। আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জিতল ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ান ইনিংসের চতুর্থ ওভারে ৩৬ রান দেন আফগান বোলার আজমতুল্লা ওমারজাই। সেই ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পুরান। পরের বলটি নো বল ছিল। সেই বলে চার মারেন ক্যারিবিয়ান ব্যাটার। ফ্রি হিটের বলটিতে ওয়াইড করেন ওমারজাই। সেই বলটি বাউন্ডারির বাইরে চলে যায়। পরের বলটিও ফ্রি হিট ছিল। সেই বলে বোল্ড হয়ে যান পুরান। কিন্তু ফ্রি হিট থাকায় তিনি আউট হননি। পরের দু’টি বলে চার মারেন পুরান। শেষ দু’টি বলে ছক্কা। এক ওভারে ৩৬ রান দেন ওমারজাই।

ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতেই ৯২ রান তুলে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড। পুরান ম্যাচে ৫৩ বলে ৯৮ রান করেন। তাঁর ইনিংসে ভর করেই ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস ৪৩ রান করেন। আফগান বোলারেরা কোনও ভাবেই রান আটকাতে পারছিলেন না।

ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ফলে ২১৯ রানের লক্ষ্য পার করা সম্ভব হয়নি তাদের পক্ষে। ১১৪ রানেই শেষ হয়ে যায় রশিদদের ইনিংস। সব থেকে বেশি রান করেন ইব্রাহিম জাদরান। গ্রুপ পর্বে চারটি ম্যাচ জিতে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬