যে কারণে রোহিতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন তানজিম সাকিব

১৭ জুন ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
বাকবিতণ্ডায় জড়ালেন তানজিম সাকিব

বাকবিতণ্ডায় জড়ালেন তানজিম সাকিব © সংগৃহীত

নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে নেপাল অধিনায়কের সঙ্গে ২২ গজে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টাইগার পেসার তানজিম সাকিবকে। সোমবার খেলার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তানজিম সাকিব। ক্রিজে নামার পর নেপাল অধিনায়ককে ক্ষেপিয়ে তুলে সফলও হন এ টাইগার পেসার।

মাঠে তানজিম সাকিবের আগ্রাসী মনোভাব দেখে সমর্থকদের জানার ইচ্ছা জাগে আসলে কি ঘটেছিল নেপাল অধিনায়কের সঙ্গে। সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে মুখ খোলেন নেপাল অধিনায়ক। এ সময় সাকিবের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ না করে বরং টাইগার পেসারের প্রশংসা করতে দেখা যায়। 

রোহিত বলেন, তানজিম আমার কাছে আসে এবং আমাকে মেরে খেলার জন্য বলে। আমি তখন তাকে বলি যাও, বল করো। আর কিছুই না। পরক্ষণেই রোহিত টাইগার পেসারের প্রশংসা করে বলেন, তানজিম সত্যিকার অর্থে অনেক ভালো বল করেছে। নতুন বলে সে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল। সে ঠিক জায়গায় বল করছিল। সে আমাদের কঠিন প্রশ্নের মুখে ফেলেছিল।

এরআগে, নেপালের বিপক্ষে ৪ ওভার বল করে ২১ ডট দিয়ে ২ মেডেনসহ ৭ রানে প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই তুলে নেন তানজিম। তার ম্যাজিকাল স্পেলেই মূলত ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জুটে তার ভাগ্যে। বল হাতে এদিন তাকে যোগ্য সহায়তা করেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রানে তুলে নেন ৩ উইকেট।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬