কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

১৫ জুন ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © ফাইল ছবি

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচো ও এসি মোনজার ভ্যালেন্তিন কারবোনি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। 

রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গারনাচো ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল। তবে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি তিনি। অন্যদিকে কারবোনি সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন।

আগে থেকেই কোপা আমেরিকা মিস করার শঙ্কা ছিল লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়ার। শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইকুয়েডর ও গুয়েতেমালা প্রীতি ম্যাচের দলে থাকলেও তিনজনের কেউই ডাক পাননি স্ক্যালোনির দলে। কোপা আমেরিকা মিস করার তালিকায় সবচেয়ে বড় নামটা পাওলো দিবালা। রোমার এ তারকা সিরি আ’র বর্ষসেরা দলে থাকলেও তাকে প্রীতি ম্যাচের দলেই জায়গা দেননি স্ক্যালোনি।

আগামী ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর চলবে। যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে লিওনেল মেসি–ডি মারিয়াদের। তাদের গ্রুপ ‘এ’—তে বাকি তিন সঙ্গী কানাডা, চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলবে ২০ জুন, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।

আর্জেন্টিনার স্কোয়াড: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

 
ট্যাগ: ফুটবল
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬