যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ড্র হলে কপাল পুড়বে পাকিস্তানের

১৪ জুন ২০২৪, ০৯:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © ফাইল ফটো

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে৷ মাঠ ভেজা থাকায় এখনো খেলা শুরু হয়নি। এই দুই দলের মধ্যকার ম্যাচটি মাঠে না গড়ালে কপাল পুড়বে পাকিস্তানের। ম্যাচটি ড্র হলে টি-২০ বিশ্বকাপের এবারের আসর থেকে খালি হাতেই ফিরতে হবে পাকিস্তানকে।

আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। তবে মাঠ ভেজা থাকার কারণে খেলাটি এখনো মাঠে গড়ায়নি। তিন ম্যাচে দুই জয় পাওয়া আমেরিকা এদিন আইরিশদের বিপক্ষে জয় কিংবা পয়েন্ট ভাগাভাগি করলে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে যাবে স্বাগতিকরা। 

এদিকে, গেল কদিনে ফ্লোরিডায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। তুমুল বৃষ্টির কারণে আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ বন্যারও। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়েও চূড়ান্ত শঙ্কা দেখা দিয়েছে। আজ যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচেও বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। যা এখন মাথাব্যথার কারণ পাকিস্তানের।   

আবহাওয়ার পূর্ভাবাস বলছে, আজ ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আইরিশদের হারাতে পারলে সুপার এইটে চলে যাবে তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬