ম্যাচসেরা হওয়ার পর সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের স্ট্যাটাস

১৪ জুন ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সাকিব ও সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির

সাকিব ও সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির © সংগৃহীত

সাকিবকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় শিশিরকে। ব্যতিক্রম হলোনা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়ে সমালোচনাও হয়েছে ব্যাপক। তবে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাকিব। সাকিবের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। 

সুপার এইটের লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে কোনো উইকেট না পেলেও ৩০ এর কম রান খরচ করেছেন। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাকিব। 

সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্দনার মধ্যেই পোস্ট করেছেন এই অলরাউন্ডারের পত্নী উম্মে আহমেদ শিশির। সাকিবের ম্যাচসেরার ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এক শব্দে লিখেছেন ‘ফেইথ’। অর্থাৎ বিশ্বাস। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। 

সাকিবের খারাপ সময়ে পাশে থেকে ভরসা জোগান তিনি। এবারও হয়তো এক শব্দে ফেইথ লিখে বুঝাতে চেয়েছেন, বিশ্বাস হারাননি তিনি। 

১৯৮৯ সালে নারায়ণগঞ্জে জন্ম শিশিরের। প্রেমের সম্পর্কে জড়িয়ে সাকিবের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে এসেছে তিন সন্তান। সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শিশির। 

আরও পড়ুন: সুপার এইটে গেলে প্রতিপক্ষ হিসেবে যাদের পাবে বাংলাদেশ

এদিকে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে মিশন শুরু করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে টাইগাররা।

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬