সুপার এইটে গেলে প্রতিপক্ষ হিসেবে যাদের পাবে বাংলাদেশ

১৪ জুন ২০২৪, ০৯:২১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে মিশন শুরু করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে টাইগাররা।

বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে জিতে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তাতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জয় তুলে গ্রুপ ‘ডি’ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ‘ডি’ থেকে রানার্সআপ হিসেবে যাবে।

দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘ডি’ থেকে সেরা আটে জায়গা করে নেয়ার সুযোগ আছে নেদারল্যান্ডস ও নেপালের। ৩ ম্যাচে ২ হারে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।তবে নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। অবশ্য ১৭ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে কোনো সমীকরণই তাদের কাজে দেবে না। নিশ্চিতভাবেই সুপার এইটে যাবে টাইগাররা।

প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ?
 
সুপার এইটে সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে। গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।
 
শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সে হিসেবে ডি-২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও।
 
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আফগানিস্তান সে পথেই আছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা।
 
এদিকে সুপার এইটের সময় সূচিও নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এ ম্যাচ। পরের দিন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। 

রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬