আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

ডাচদের হারাতে পারলে সুপার এইটে পা দিয়ে রাখবে টাইগাররা

১৩ জুন ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস © সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ডাচদের হারাতে পারলে সুপার এইটে পা দিয়ে রাখবে টাইগাররা। প্রতি আসরেই নেদারল্যান্ডস নানা চমক নিয়ে হাজির হয়। তবে এবার অবশ্য তেমন কিছু করতে পারেনি দলটি। তবে দুই দলেরই একটি করে জয় আছে এবং সুপার এইটে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’ গ্রুপে। যেখান থেকে টানা তিন জয়ে সবার আগে সেরা আট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তেমনি বিদায় ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার। তবে মধ্যবর্তী থাকা তিন দেশ- বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল এখনো ধরে রেখেছে সম্ভাবনা।

প্রোটিয়ারা সুপার এইট নিশ্চিত করায় এই গ্রুপ থেকে আর মাত্র একটা দল সুযোগ পাবে সুপার এইটে। যেই লড়াইয়ে নেপাল খানিকটা পিছিয়ে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মাঝে। সেই প্রতিদ্বন্দ্বিতার ইতি হতে পারে আজই, মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ম্যাচটা বাংলাদেশের জন্যে ‘ডু অর ডাই‘। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতেই হবে টাইগারদের। 

হেরে গেলে যদিও সম্ভাবনা থাকবে, তবে থাকবে অনেক যদি-কিন্তুর হিসাব। একই সমীকরণ অবশ্য নেদারল্যান্ডসের জন্যেও। এখন পর্যন্ত বিশ্বকাপে সমানে সমান বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দু’টি করে ম্যাচ খেলে সমান একটা করে জয় উভয়ের, পয়েন্টও সমান। দুই দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তাই ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। যেখানে সুপার এইটের দৌড়ে এগিয়ে যাবে যেকোনো এক দল।

টি-টোয়েন্টিতেও নেদারল্যান্ডসের কাছে হারের রেকর্ড আছে বাংলাদেশের। ২০১২ সালে তামিম, সাকিব মাহমুদউল্লাহদের নিয়েও ডাচদের কাছে হারতে হয় ১ উইকেটে। যদিও সব মিলিয়ে সাফল্যের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী বেশ। এখন পর্যন্ত চার দেখায় ৩টাতেই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপেও দেখা হয়েছে দু'বার, ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে। দু'বারই জিতেছে বাংলাদেশ, তবে বেশ কষ্ট করেই। একবার ৮ ও অন্যবার ৯ রানে জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন: অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে: শান্ত

এদিকে ইনজুরি কাটিয়ে পুরোদমে বোলিং করছেন শরিফুল। ডাচদের বিপক্ষে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। সে ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই কাকে বাদ দিয়ে শরিফুলকে দলে নেওয়া হবে এটাও একটা বড় প্রশ্ন।

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬